মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আইন পেশায় ফিরলেন সদ্য বিদায়ী তিন মন্ত্রী

আইন পেশায় ফিরলেন সদ্য বিদায়ী তিন মন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: একাদশ জাতীয় সংসদে মন্ত্রীর দায়িত্ব পালন করা অ্যাডভোকেট নূরুল ইসলাম, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। একসময় ছিলেন আইনজীবী সমিতির নেতা। এখন তিনজনই সাবেক মন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রীসভা গঠনের পর তিনজনই ফিরেছেন আইন পেশায়।

আজ রবিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতেছিলেন তিন সাবেক মন্ত্রী। যেখানে তাদের সঙ্গে দেখ করতে আসেন আইনজীবী বন্ধুরা। তিন সাবেক মন্ত্রী আবার আইন পেশায় ফেরার বিষয়ে বলেন, ‘দীর্ঘদিন আইন পেশায় থেকে মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি।

প্রধানমন্ত্রী যে ভাবে নির্দেশনা দিয়েছেন সে ভাবেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এখন আমদের দায়িত্বে নেই। তবে যারা আমাদের মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছেন তারও রাজনৈতিক ভাবে পরিপক্ব। তারাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্টে আবার আইন পেশায় ফিরে এসেছি। এতদিন এই অঙ্গনকে অনেক মিস করেছি।’

সাবেক রেল মন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নূরুল ইসলাম সুজন এবারও পঞ্চগড়-২ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার মন্ত্রী না থাকায় আইন পেশা পরিচালনায় বাধা নেই। তাই আজ সকালেই চলে এসেছেন সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম গত সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রিত্বের সময়টা আইন পেশা থেকেদূরে ছিলেন। এখন সাবেক হওয়ায় আবার কোর্ট গাউনে ফিরেছেন সর্বোচ্চ আদালতে।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মাহবুব আলী গত সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারেননি এই আইনজীবী। তাই আবার ফিরেছেন আইন পেশায়। আজ সকালে আইনজীবীর পোষাকে মাহবুব আলীকে দেখা যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯