বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছাদ থেকে লাফ দিলেন পুলিশ কনস্টেবলের স্ত্রী

ছাদ থেকে লাফ দিলেন পুলিশ কনস্টেবলের স্ত্রী

অনুসন্ধান ডেস্ক: রাজধানীর মতিঝিলে এজিবি কলোনির একটি ভবনের অষ্টম তলার ব্যালকনি থেকে নিচে পড়ে মো. হামিদা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পুলিশের একজন কনস্টেবলের স্ত্রী বলে জানা গেছে।শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার এসআই ফাতেমা আক্তার বলেন, আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাতেমা আক্তার আরও জানান, হামিদা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত।

হামিদা নিজে লাফিয়ে পড়েছে নাকি অনিচ্ছাকৃত নিচে পড়ে গেছেন, সে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেও জানান ফাতেমা। নিহতের স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে তিনি আট তলার বেলকনি থেকে লাফিয়ে পড়ে মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯