শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিপিএল মাতাতে বরিশালের হয়ে আসছেন ডেভিড মিলার

বিপিএল মাতাতে বরিশালের হয়ে আসছেন ডেভিড মিলার

অনুসন্ধান ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার এবার খেলবেন ফরচুন বরিশালের হয়ে। বিপিএলের দশম আসর মাতাতে তিনি আসবেন বাংলাদেশে। তাকে দলে ভেড়ানোর বিষয়টি আজ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। ইতোমধ্যে বরিশাল দলে ভিড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

এছাড়া মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও আছেন এই দলে। তাছাড়া পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ও ওপেনার ফখর জামানকেও দলে ভিড়িয়েছে বরিশাল। শক্তিশালী ব্যাটারদের নিয়ে এবারের আসরে নামছে তারা।ব্যাটিংয়ে মিলার-তামিমদের সঙ্গ দেওয়ার জন্য আছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং, সৌম্য সরকার, ইব্রাহিম জাদরানরা। মিলার অবশ্য এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টি নিয়ে ব্যস্ত। এই মৌসুমে পার্ল রয়েলসের অধিনায়ক তিনি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি শেষ হবে ১০ ফেব্রুয়ারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯