বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্বাচনের প্রভাবে হঠাৎ বেড়েছে নিত্যপণ্যের দাম

নির্বাচনের প্রভাবে হঠাৎ বেড়েছে নিত্যপণ্যের দাম

অনুসন্ধান ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব বিস্তারের নানা ঘটনা ঘটছে সারা দেশের প্রায় সবখানে। কোথাও সংঘাত-সহিংসতা, কোথাও হুমকি! তবে এসবের মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অনেক রাজনৈতিক দলেরই অংশগ্রহণ নেই।

নির্বাচনের দিন হরতাল ডেকেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের শঙ্কাও রয়েছে। আর নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কাও করছেন অনেকে। ফলে মানুষ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করতে বাজারে ভিড় করছেন। এতে করে হঠাৎ চাহিদা বাড়ায় বাজারে সবজিসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম বেড়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা যায়, শীতের শুরুতে ৩০ টাকা বিক্রি হওয়া প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ফুলকপির মতো ৫০-৬০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

প্রতি কেজি বিভিন্ন মানের শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, বাঁধাকপি ৫০ (প্রতিটি), লাউ ৮০ (প্রতিটি), মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা আর মুলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া, পটল প্রতি কেজি ৮০ টাকা, শসা ৬০, বরবটি ১২০, শালগম ৫০, করলা ৮০, টমেটো ৮০, কাঁচা টমেটো ৪০, আলু ৭০, গাজর ৬০ ও পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, শীতের শুরুতে সবজির দাম কম থাকলেও তফসিল ঘোষণার পর থেকে তা বাড়তে থাকে। তবে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর হরতাল অবরোধের মতো কর্মসূচির কারণে তা আরও বেড়েছে। তাছাড়া নির্বাচনের কারণে অনেক কৃষক ভাবছেন, নির্বাচনের পরেই ফসল তুলে বিক্রি করবেন। সবকিছু মিলিয়ে বাজারে একটা প্রভাব পড়েছে।

এদিকে সবজির মতো ডিম ও মাংসের বাজারেও একই পরিস্থিতি দেখা গেছে। প্রতি কেজি ব্রয়লারে ১০ থেকে ১৫ টাকা ও প্রতি ডজন ডিমে দাম বেড়েছে ১০ টাকা। দুদিন আগে ১৯০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ও কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। রুই, কাতল ও পাঙ্গাসসহ প্রায় সব ধরনের মাছের দামও বেড়েছে।

মুরগির মতো দাম বেড়েছে ডিমের ডজনে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৪০ টাকায়। কয়েকদিন আগেও যা বিক্রি হয়েছিল ১২০ টাকায়। ভোক্তারা বলছেন, নির্বাচনকে ইস্যু বানিয়ে ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন। চাহিদার নামে মানুষের পকেট লুটে অতিরিক্ত মুনাফা করছেন তারা।

রাজধানীর হাতিরপুল বাজারে আসা বেসরকারি চাকরিজীবী সুরাইয়া জামান বলেন, শীতের মৌসুমে আগে কখনোই এত দামে সবজি কিনিনি। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকালে সবজির দাম কম থাকবে এটা সবার জানা। কিন্তু বাজারে এসে দেখলাম সব ধরনের সবজির দাম বাড়তি। সবকিছুই প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। সামান্য অজুহাতে পণ্যের দাম বেড়ে যায়, আর নিয়ন্ত্রণ করতে পারে না সংশ্লিষ্টরা। এ নিয়ে বিপদে পড়তে হয় আমাদের মতো সাধারণ ক্রেতাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯