বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাশকতা এড়াতে বন্ধ হলো ট্রেন

নাশকতা এড়াতে বন্ধ হলো ট্রেন

অনুসন্ধান ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুর থেকে রাজশাহী রুটের উত্তরা এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধের কারণ হিসেবে ‘হরতাল অবরোধে নাশকতার আশঙ্কা’র কথা বলা হয়েছে। শুক্রবার থেকে এই ট্রেনটি সাময়িক বন্ধ থাকবে। বাংলাদেশ রেলওয়ের জারি করা এক আদেশে ট্রেনটি বন্ধ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরতাল অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা ৩২/৩১ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল শুক্রবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করা হলো। পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, নিরাপত্তার কথা ভেবে উত্তর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করা হয়েছে। মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে।

নাশকতা এড়াতে কি ট্রেনটি বন্ধ করা হয়েছে ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি বলতে পারব না। তবে ট্রেনটির নিরাপত্তা কথা ভেবে বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯