বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ : এক এক করে তিনজনের মৃত্যু

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ : এক এক করে তিনজনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: : রাজধানীর মহাখালী রয়েল পেট্রোল পাম্পে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধের ঘটনায় আমির হোসেন শুভ (৩৫) নামে আরো একজন মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংস দগ্ধ হয়েছিল। এ নিয়ে এক এক করে ওই বিস্ফোরণের ঘটনায় তিনজন মারা গেল।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল সারে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সর্বশেষ মারা গেছেন আমির হোসেন শুভ। এর আগে সালাউদ্দিন ও আবুল খায়ের মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, আমির হোসেনের ৩৫শতাংস দগ্ধ হয়েছিল ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথম দিন থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ওই বিস্ফোরণের ঘটনায় এর আগে দগ্ধ আরও ২ জন মারা গেছেন।

এছাড়াও ভর্তি মাসুমের ৬০শতাংস, রানার ৫শতাংস, মামুনের ৫শতাংস, জীবনের ৮শতাংস, কামালের ১৫শতাংস ও মাথায় আঘাত নিয়ে ভর্তি আছে। এদের মধ্যে মাসুম, ও কামাল আবেদীন আইসিইউতে আছে। মৃত আমির হোসেনের ভাই হাবিবুর রহমান জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সোলআনা গ্রামে। বাবার নাম সেলিম শেখ। বর্তমানে মোহাম্মদপুর বসিলা এলাকায় থাকতো। এবং মহাখালী রয়েল সিএনজি পাম্পের ক্যাশিয়ার ছিলেন।

মৃত সালাউদ্দিনের শ্যালক মোঃ জসিম জানান, তাদের বাড়ি ফেনী সদর উপজেলায়। বর্তমানে সিদ্ধিরগঞ্জ কাচপুর উত্তর সেনপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতো। এবং গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করতো।
তিনি আরো জানান, ঘটনার দিন সালাউদ্দিন, রানা সহ কয়েকজন মহাখালী রয়েল পেট্রোল টাম্পের গ্যাস সিলিন্ডার মেরামতের জন্য গিয়েছিল। মেরামতের সময় বিস্ফোরনে দগ্ধ হয়। তার সাথে থাকা রানা নামে আরো একজন দগ্ধ হয়।

গতকাল রোববার রাত ৯টার দিকে ৬৫শতাংস দগ্ধ নিয়ে মারা যান সালাউদ্দিন ও বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সন্ধ্যা সারে ৫টার দিকে ১৫শতাংস দগ্ধ নিয়ে মারা যান আবুল খায়ের। ডা. তরিকুল ইসলাম জানান, মহাখালী থেকে ৮জন দগ্ধ ইনস্টিটিউটে এসেছিল। তাদের সবার অবস্থাই আশংকাজনক। আগুনের তীব্রতা ছিল অনেক বেশী। অনেকের কম শতাংস দগ্ধ হলেও তীব্রতা অনেক বেশী থাকায় তাদের শ্বাসনালী দগ্ধ হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯