বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খেজুরের কাঁচা রস খাওয়ায় নিষেধাজ্ঞা

খেজুরের কাঁচা রস খাওয়ায় নিষেধাজ্ঞা

অনুসন্ধান ডেস্ক:: গত এক বছরে নিপাহ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হার ৭১ শতাংশ। তাই খেজুরের কাঁচা রস খাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা জানান, এখনই সংক্রমণ ঠেকানো না গেলে মহামারি রূপ নিতে পারে এই ব্যাধি। ২০০৪ সালে দেশে প্রথম ধরা পড়ে নিপাহ ভাইরাস। এরপর থেকেই শীতকালে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা।আইইডিসিআর এর তথ্য বলছে, গত ৭ বছরে দেশে এ রোগে আক্রান্ত হয়েছে ৩৩৯ জন।

এর মধ্যে মারা গেছে ২৪০ জন। গত এক বছরে আক্রান্ত ১৪ জনের মধ্যে প্রাণ গেছে ১০ জনের। নিপাহ ভাইরাস থেকে রক্ষা পেতে খেজুরের কাঁচা রস পান ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে আইইডিসিআর। এখনই সচেতন না হলে ভবিষ্যতে মহামারি আকার ধারণ করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, মানুষ যাতে রস না খায় এই ব্যপারে একটু প্রচার-প্রচারণা এখনই দরকার। রসের জন্য নিরাপত্তা দিলেও আসলে কিন্তু রিয়েল নিরাপত্তা হয় না। সংস্থাটি জানায়, বাদুরের প্রসাব থেকেও ছড়োতে পারে নিপাহ ভাইরাস। নিপাহ ভাইরাস ছোঁয়াচে। তাই করোনার মতো দূরত্ব বজায় রাখার পরামর্শ, আইইডিসিআর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯