শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু

‍অনুসন্ধান ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে ফেতে নির্বাচন কমিশনে আপিল।

সারা দেশে ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র। মঙ্গলবার (৫ ডিসেম্বর) আপিলের জন্য মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ভিড় করছেন করেছে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে।

গতকাল ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সে অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে আপিল দায়েরের প্রক্রিয়া।

এই প্রক্রিয়ায় অবৈধ ঘোষিত প্রার্থীরা আসতে শুরু করেছেন নির্বাচন কমিশন ভবনে। আজ যারা প্রার্থিতা অবৈধ ঘোষণার বিরুদ্ধে প্রয়োজনীয় নথি জমা দেবেন শুধু সেসব প্রার্থীকেই টোকেন সংগ্রহ করতে বলেছে নির্বাচন কমিশন। আপিল করতে ১১টি বুথ তৈরি করা হয়েছে। বুথ-১ রংপুর অঞ্চল, বুথ-২ রাজশাহী অঞ্চল, বুথ-৩ খুলনা অঞ্চল, বুথ-৪ বরিশাল অঞ্চল, বুথ-৫ ময়মনসিংহ অঞ্চল, বুথ-৬ ঢাকা অঞ্চল, বুথ-৭ ফরিদপুর অঞ্চল, বুথ-৮ সিলেট অঞ্চল, বুথ-৯ কুমিল্লা অঞ্চল ও বুথ-১০ চট্টগ্রাম অঞ্চলের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

বাকী একটি বুধ নির্বাচন কমিশনের। সংশ্লিষ্ট অঞ্চলের জেলাসমূহের সব অবৈধ ঘোষিত প্রার্থী নিজ নিজ বুথে গিয়ে প্রার্থিতা ফিরে পাবার আপিল করতে পারবেন। এদিকে আপিল প্রক্রিয়ার জন্য পুরো নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনেক প্রার্থী নিজ কার্যক্রমের সুবিধায় আইনজীবীদের সঙ্গে নিয়ে এসেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম যাচাই-বাছাই প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে দেখা গেছে, সর্বোচ্চ বৈধ প্রার্থী ঢাকায়, অবৈধ কুমিল্লায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে এক হাজার ৯৮৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে সংস্থাটি। সবচেয়ে বেশি বৈধ প্রার্থী ঢাকায়। আর সবচেয়ে বেশি অবৈধ প্রার্থী কুমিল্লা অঞ্চলে। এছাড়া, বৈধ মনোনয়ন সবচেয়ে কম ফরিদপুর অঞ্চলে।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি মনোনয়ন বৈধ হয়েছে ঢাকা অঞ্চলে। এখানে ৩১৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এই অঞ্চলে মনোনয়ন বাতিল হয়েছে ১১৪টি। ঢাকায় মোট মনোনয়ন দাখিল করেছিলেন ৪৩১ জন প্রার্থী। সবচেয়ে কম মনোনয়ন বৈধ হয়েছে ফরিদপুরে ৮০ জন প্রার্থীর। বাতিল হয়েছে হয়েছে ২৩ জন প্রার্থীর মনোনয়ন। এই অঞ্চলে মনোনয়ন দাখিল করেছিলেন মোট ১০৩ প্রার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯