বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নৌকার শাম্মীর মনোনয়নপত্র বাতিল, টিকলেন এমপি পঙ্কজ

নৌকার শাম্মীর মনোনয়নপত্র বাতিল, টিকলেন এমপি পঙ্কজ

অনুসন্ধান ডেস্ক: দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি এ আসনে দল মনোনীত প্রার্থী ছিলেন। একই আসনে ভোটের লড়াইয়ের অনুমতি পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শহিদুল ইসলাম জেলা প্রশাসনের সভাকক্ষে দ্বিতীয় দিনের শুনানি শেষে মনোনয়নপত্র বাতিলের এ ঘোষণা দেন। তিনি জানান, জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে প্রার্থী হতে হলে দ্বৈত নাগরিকত্ব অগ্রহণযোগ্য। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া আরও ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধতা পেয়েছেন ৪৫ প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা জানান, মোট ৫৫ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। বরিশাল-৪ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আসাদুজ্জামানের মনোনয়ন দল থেকে বাতিল করায় তার মনোনয়ন বাতিল হয়েছে।

আর বরিশাল-১ আসনে জাকের পার্টির প্রার্থী মো. রিয়াজ মোর্শেদ জামান খান হলফনামা দাখিল করেননি এবং তার দলীয় মনোনয়ন নেই বলে তারটি বাতিল হয়। বরিশাল ২ আসনে জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ হলফনামার তিনশ টাকার কোর্ট ফি সংযুক্ত করেননি এবং দলীয় মনোনয়ন ঠিকভাবে পূরণ করেননি। এজন্য তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

একই আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মিরাজ খান ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম ঋণখেলাপি হওয়ায়, জাকির হোসেন খান ঋণখেলাপি হওয়ায় এবং এক শতাংশ ভোটার সমর্থন সঠিক না হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শাহরিয়ার মিঞার এক শতাংশ ভোটার সমর্থন না থাকায়, নূরে আলম সিকদারের এক শতাংশ ভোটার সমর্থন না থাকায় এবং বাংলাদেশ কংগ্রেস হুমায়ূন কবিরের মনোনয়ন বাতিল করায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরিশাল ৬ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম ছিলেন বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান ছিলেন। সেই পদ থেকে অব্যাহতি দিয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯