শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নির্বাচনে নারীর উপর সহিংসতা রোধে বরিশালে সভা

নির্বাচনে নারীর উপর সহিংসতা রোধে বরিশালে সভা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপর সহিংসতার আশঙ্কা প্রকাশ করে তা রোধের দাবিতে বরিশালে সভা হয়েছে। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ ডিগ্রী কলেজে বুধবার এই সভা হয়। সভার আয়োজন করে বরিশাল মহিলা কল্যান সংস্থা ও তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম’র আয়োজনে অধিকার এখানে, এখনই (আরএইচআরএন-২) নারীপক্ষের সহযোগিতায় সভা হয়েছে। নারীনির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহিলা কল্যান সংস্থার পরিচালক কাওছার পারভীনের সভাপতিত্বে কলেজের শিক্ষকমন্ডলি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম বাবুগঞ্জের সদস্যবৃন্দ। সভায় ধারণাপত্র পাঠ করেন, তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম বাবুগঞ্জের সহকারী সেচ্ছাসেবক মালিহা আক্তার মরিয়ম, এবং উপস্থাপনা করেন তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম, বরিশালের সমন্বয়কারী সেচ্ছাসেবক ময়ূরী আক্তার টুম্পা।

বক্তারা বলেন, ঘরে, বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, যুদ্ধক্ষেত্রে, দুর্যোগে-দুর্বিপাকে, এমন কি আনন্দানুষ্ঠানেও নারী যৌন নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে। সকল বয়সের, সকল শ্রেণি-পেশার নারীই সর্বদা এই আক্রমণের ঝুঁকিতে আছে। আমাদের জাতীয় সংসদ নির্বাচনকালে (নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তীতে) প্রচারণা ও ভোট প্রদানকে কেন্দ্র করে এই ঝুঁকি আরো বেড়ে যায়। তাই আসন্ন নির্বাচনকে ঘিরে নারীদের প্রতি যেনো কোন ধরণের সহিংসতা না হয় সেদিকে সকলের দায়িত্ববান হওয়া উচিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯