শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব

আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব

অনুসন্ধান ডেস্ক: নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনী এলাকা-৯১ ও মাগুরা-১ আসনের নির্বাচনী অনুসদ্ধানীর কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ন জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার বৃহস্পতিবার এ তলব আদেশ দেন। শুক্রবার অনসুন্ধান কমিটির কাছে স্ব-শরীরে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে সাকিবকে।

তলব আদেশে বলা হয়েছে, আপনি জনাব সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসিবে ঘোষণার পর গত ২৯/১১/১৫ ইং তারিখ বুধবার ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়ীবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। যা বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন।

তলবকৃত চিঠিতে আরও বলা হয়েছে, উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তদমর্মে নিম্ন স্বাক্ষরকারী (সত্যব্রত শিকদার, নির্বাচনী অনুসদ্ধান কমিটি, নির্বাচনী এলাকা-৯১, মাগুরা-১ এবং জেলা ও দায়রা জজ প্রথম আদালত, মাগুরা) দপ্তরে আগামী ৩১/১২/২০২৩ ইং তারিখ শুক্রবার বিকাল ৩টায় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

প্রসঙ্গত, বুধবার প্রথমবার নির্বাচনী এলাকায় যান সাকিব। মাগুরায় পৌঁছে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে। তবে দুপুরে জেলার দলীয় কার্যালয়ে সবাইকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ছিলেন তিনি নিজে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯