শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোট সুষ্ঠু না হলে ইসি ভবনের ইট খুলে নেবে জনতা: তৈমূর

ভোট সুষ্ঠু না হলে ইসি ভবনের ইট খুলে নেবে জনতা: তৈমূর

অনুসন্ধান ডেস্ক: তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু না হলে জনগণ নির্বাচন কমিশন (ইসি) ভবনের ইট খুলে নেবে। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে এর দায়ভার প্রধানমন্ত্রীকে নিতে হবে। প্রধানমন্ত্রী কমিটমেন্ট দিয়েছেন তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন। তার জন্য এটা ফরজ। তা না হলে তিনি সংকটে পড়বেন।

সোমবার দুপুরে তৃণমূল বিএনপির নির্বাচন কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তৈমূর আলম খন্দকার বলেন, যদি মন্ত্রী-এমপিদের গুন্ডাবাহিনী দিয়ে অতীতের মতো ভোট করা হয়, যদি নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা রাখতে না পারে তাহলে এর দায়ভার নিতে হবে। ভোট সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের কোনো দরকার হয় না।

ভোট সুষ্ঠু না হলে জনগণ কমিশন ভবনের ইট খুলে ফেলবে। কারণ জনগণের টাকায় কমিশনকে বাড়ি-গাড়ি দেওয়া হয়। তিনি বলেন, ৩০০ আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত। জোটকে কতগুলো আসন দেব, বিকালে আমাদের মিটিং আছে, সেখানেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব।

প্রার্থী নির্বাচনের বিষয়ে তৈমূর বলেন, বর্তমান সংসদ বড়লোকদের আড্ডাখানা হয়ে গেছে। গণমানুষের সঙ্গে সম্পর্ক আছে এমন প্রার্থীদের আমরা অগ্রাধিকার দিয়েছি। সমাজে যারা শিক্ষক, সাংবাদিক, মধ্যবিত্ত পেশাজীবী মানুষ তাদের নমিনেশন দেব। অনেক শিল্পপতি আসছেন মনোনয়ন নিতে, আমরা দিচ্ছি না। অনেকে আসছেন শুধু নমিনেশনের জন্য, দল করার জন্য নয়। যারা আমাদের দল গোছাতে পারবে তাদেরই নমিনেশন দেব।

সরকারের সঙ্গে জোট প্রসঙ্গে তৈমূর বলেন, সরকারের সঙ্গে কোনো জোটে যাবো না। অন্যের মার্কা দিয়ে নির্বাচন করবো না। অনেকে বলছেন আমি নাকি নৌকা নিয়ে নির্বাচন করব। এটা পত্রিকায়ও উঠেছে। আমরা এর প্রতিবাদও করেছি। আমাদের জয় যদি অন্যের মার্কায় আগে থেকে সুনিশ্চিতও করা হয় তারপরও আমরা তা করব না।

নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী দেয়নি। তৃণমূলের সঙ্গে জোট হবে কিনা এ প্রসঙ্গে এক প্রশ্নে তৈমূর খন্দকার বলেন, নারায়ণগঞ্জ-৫ নিয়ে কোনো পরিকল্পনা নেই। আমি নারায়ণগঞ্জ ১, ২, ৩ যে কোনো আসনে নির্বাচন করতে পারব। আমি কথার পরিবর্তন করি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯