বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত: কাদের

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত: কাদের

অনুসন্ধান ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত। সোমবার (২৭ নভেম্বর) শহীদ ডা.আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা জানানোর পর ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান ৷ ঢাকা মেডিকেল চত্বরে মিলনের শহীদবেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়৷

ওবায়দুল কাদের বলেন, দেশে গণজোয়ার তৈরি হয়েছে ৷ বিক্ষিপ্ত বোমাবাজি করে এই নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত ৷ অপর এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়,অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। আওয়ামী লীগের সঙ্গী দরকার নেই। আমাদের শক্তি জনগণ। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি চোরাগুপ্তা হামলা করছে।

এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ২৭ নভেম্বর ডা. আলম খান মিলন শহীদ হন ৷শহীদ ডা. আলম খান মিলন দিবসে ডা. মিলন চত্বরে সোমবার আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয় ৷এরপর দলের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শহীদ ডা.আলম খান মিলনের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯