বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক: : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমেরিকা খুব বাস্তবাদী সরকার। অতীতের মতো এবারও সুন্দর সরকার গঠিত হওয়ার পর তারা আমাদের সমর্থন দিবে। শুক্রবার (২৪ নভেম্বর) হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১ সালে আমেরিকা আমাদের সাথে ছিলো না। কিন্তু বিজয়ের পর জাতিসংঘ এর সদস্য পদের জন্য প্রস্তাব করলে আমেরিকা তাতে ১৫ বার সমর্থন করে। যখন বাংলাদেশ গড়ে উঠেছে, সুন্দর সরকার এসেছে আমাদের তারা সমর্থন দিয়েছে, এবারও তাই হবে। আমরা সেই আশা করি।
এ সময় আবদুল মোমেন আরও বলেন, বিদেশির কথায় চিন্তা করবেন না। বিদেশীরা খামাকা অনেক সময় ত্যক্ত করে। তবে তারা ভালো উপদেশ দিলে গ্রহণ করা হবে। কিন্তু আমাদের উপর খড়গ হয়ে গেলে তা কিভাবে প্রতিহত করতে হয় আমরা জানি।
ভারতে আজ থেকে শুরু হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের সভা একটি রুটিন ওয়ার্ক বলে জানান তিনি। সেখানে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না। পাশাপাশি বিএনপিকে জ্বালাও পোড়াও বন্ধ করে ক্ষমা চেয়ে নির্বাচনে আসার আহবান জানান তিনি।