বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাষ্ট্রপতিকে ভোট পেছানোর অনুরোধ জানালেন রওশন এরশাদ

রাষ্ট্রপতিকে ভোট পেছানোর অনুরোধ জানালেন রওশন এরশাদ

অনুসন্ধান ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিপ হুইপ মসিউর রহমান রাঙ্গা। রোববার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

রাঙ্গা বলেন, ৩০ নভেম্বর আয়কর রির্টান দাখিলের বিষয় রয়েছে তাই পেছানো যায় কিনা এমন প্রস্তাব করা হয়। জবাবে রাষ্ট্রপতি বলেছেন, কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তারপরও আপনারা প্রস্তাব করেছেন, আমি সকলের সঙ্গে কথা বলে দেখবো কোন সুযোগ আছে কিনা।

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর ১২টা ৫৮ মিনিটে বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। দুপুর ১২টায় ৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন রওশন। ১২টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়ে ৩০ মিনিট চলে আলোচনা।

প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯