শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোট দিতে পারার আস্থাটা পেলে নির্বাচনে যাব: চুন্নু

ভোট দিতে পারার আস্থাটা পেলে নির্বাচনে যাব: চুন্নু

অনুসন্ধান ডেস্ক: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ভোটাররা ভোট দিতে পারবে এ রকম আস্থা এখনও নেই। এ আস্থাটা পেলে আমরা নির্বাচনে যাব। তিনি বলেন, আমরা জনগণের দাবিটা প্রাধান্য দিচ্ছি। নির্বাচনে যাওয়ার সব প্রস্তুতি আছে আমাদের। রোববার (১৯ নভেম্বর) রাজধানীর বনানী কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা একটা মাঝামাঝি অবস্থা চাই যে, সংবিধানের আলোকে একটা পথ বের করে যেন সবাই নির্বাচনে আসে। এরকম একটা পরিবেশ তৈরি হোক। কিন্তু সেই পরিবেশ এখনও হয়নি। নির্বাচনে যাওয়ার সব প্রস্তুতি আছে আমাদের। এখন আমরা দ্বিধায় আছি নির্বাচনে যাওয়া ঠিক হবে কি না। জনগণের কী অবস্থা। এ সংশয় থেকে আমরা এখনও বের হয়ে আসতে পারিনি। যার জন্য নির্বাচনের সিদ্ধান্ত নিতে সময় লাগছে আমাদের।

মুজিবুল হক চুন্নু বলেন, এ আস্থাটা পেলে আমরা নির্বাচনে যাব। আমরা জনগণের দাবিটা প্রাধান্য দিচ্ছি। সঠিকভাবে যদি নির্বাচন হয় তাহলে আমরা ৩০০ আসনের প্রার্থী দিতে চাই এককভাবে। আমরা এবার জোট মহাজোট করতে চাই না। সঠিকভাবে যদি নির্বাচন হয় আমরা একটি আসন না পেলেও তাতে আপত্তি নেই।

তিনি আরও বলেন, আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক কার সঙ্গে আলাপ করলেন, কে কী বললো, সেটা আমরা আমলে নিচ্ছি না। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি পৃষ্ঠপোষক, তবে দলীয় সিদ্ধান্তের ব্যাপারে তার কোনো এখতিয়ার নেই। উনি অসুস্থ। উনার স্বাভাবিক জ্ঞানটা নেই। উনাকে কিছু লোক বিভ্রান্ত করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯