বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিইসির বাসভবনে বাড়তি নিরাপত্তা

সিইসির বাসভবনে বাড়তি নিরাপত্তা

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর মিন্টু রোডে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এর সরকারি বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সিইসি। এর আগেই তার বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়।

তফসিলের পরের দিন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে এ চিত্র দেখা গেছে। এছাড়া আগারগাঁও নির্বাচন ভবন এলাকায়ও নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিইসির বাসভবন রাজধানীর মিন্টু রোডে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনের মিন্টু রোডের মূল সড়কে পুলিশ মোতায়েন রয়েছে। পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওম) থেকে গতকাল সন্ধ্যা থেকে নিরাপত্তার জন্য এ পুলিশ মোতায়েন করা হয়। মূল সড়কের পাশাপাশি বাসভবনের গেটেও পুলিশ মোতায়েন রয়েছে।

এছাড়া সড়কটিতে প্রতিনিয়তই টহলরত ও গোয়েন্দা পুলিশের টহল গাড়ি চলাচল করতে দেখা যায়। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, গতকাল সন্ধ্যা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক শিফটে তারা দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন দুপুরে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এদিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন ও তার আশপাশের এলাকাজুড়েও নেয়া হয়েছে বাড়তি সর্তকতা। ইসি ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং ওই এলাকার প্রবেশদ্বারগুলোতে এখনো বেরিকেড দেয়া রয়েছে। পর্যটন ভবনের সামনের একটি সড়ক খোলা থাকলেও সেখান থেকে বাহিরের কোন যানবাহন ঢুকতে দেয় হয়নি। ওই এলাকায় কেউ প্রবেশ করতে চাইলে পুলিশকে তাদের জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। পুরো এলাকা এখনো নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯