বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইসিতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন, বেড়েছে সিইসির নিরাপত্তা

ইসিতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন, বেড়েছে সিইসির নিরাপত্তা

অনুসন্ধান ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বিজিবি।বেড়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নিরাপত্তা ব্যবস্থাও।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের রাস্তা ছাড়া নির্বাচন ভবনের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। যে কোনো অনাকাঙিক্ষত ঘটনা রোধ করতে এপিসি, জলকামান নিয়ে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া র‌্যাবের কয়েকটি টিমকেও কড়া নজর রাখতে দেখা গেছে। বিজিবিও টহল দিচ্ছে। নির্বাচন ভবনে পরিচয়পত্র ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিজিবির লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জানান, ৮ প্লাটুন (প্রতি প্লাটুনে ২০ জন সশস্ত্র সদস্য) জওয়ান নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সন্ধ্যা ৭টায় সিইসি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এতে থাকবে সংসদ নির্বাচনের তফসিল।

এদিকে দুপুরে নির্বাচন ভবন ঘুরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেছেন, সিকিউরিটি যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা দরকার আমরা সব করবো। আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, সেজন্য পুলিশ নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, কোনো শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু হয়, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।

ডিএমপি কমিশনার নির্বাচন ভবনে আসার কিছুক্ষণ আগে নির্বাচন ভবনে আসেন সিইসি। আগে যেখানে পুলিশের একটি টিম তাকে নিরাপত্তা দিতো, সেখানে দু’টি টিম তার নিরাপত্তা দিচ্ছে। আগামী ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় ইসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯