শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক::: চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দুই দিনের অবরোধে ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রোববার থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা সিটিতে ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) ৩টি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর) ১টি, রংপুর বিভাগে (দিনাজপুর) ১টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১টি বাস, ২টি নসিমন ও ১টি ট্রাক পুড়ে গেছে।
এছাড়া ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দুর্বৃত্তদের দেয়া আগুন নেভানোতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করেছে।