বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনার জনসভায় প্রধানমন্ত্রী

খুলনার জনসভায় প্রধানমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে খুলনা এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (নভেম্বর ১৩) দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে উড়ে ঢাকা থেকে খুলনায় আসেন প্রধানমন্ত্রী।

খুলনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে আসেন। এখানে তিনি খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন। জনসভা থেকে প্রধানমন্ত্রী ২ হাজার ৩৬৯ কোটি ৬২ লাখ টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২০ কোটি ৮২ লাখ টাকার ৫ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। জনসভায় শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

মিছিল স্লোগানে মুখর খুলনা আওয়ামী লীগ সভাপতির আগমনকে মিছিল-স্লোগানে মুখরিত এখন খুলনা মহানগর। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে আসছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাস, ট্রেন, ট্রাকে করে বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভাস্থলে আসেন তারা। আনুষ্ঠানিকভাবে জনসভা শুরুর আগেই সার্কিট হাউজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। অনেকে আবার নেতাদের দেওয়া টিশার্ট কিংবা শাড়ি পরে এসেছেন জনসভায়। মিছিল করে আসা নেতাকর্মীরা বলছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে এক নজর দেখতে এবং তার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা আর উন্নয়নের বার্তা শুনতে এসেছেন তারা। এর আগে ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯