বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

গাজীপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

অনুসন্ধান ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা ও নাওজোড় এলাকায় বেতন বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের কোনাবাড়ী, তেলিরচালা, ভোগড়া ও নাওজোড়সহ বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গাজীপুরের চান্দনা ও নাওজোড় এলাকায় সড়ক অবরোধ ও ভাঙচুর করেন শ্রমিকরা।

এক পর্যায়ে তারা নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ার জ্বালিয়ে কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ করেন। খবর পেয়ে থানা পুলিশ, র‌্যাব ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের ধাওয়া করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এছাড়া ভাঙ্গা ব্রিজ এলাকায় সড়কে শ্রমিকরা বিভিন্ন কারখানায় ভাঙচুর করেন। তবে নাওজোড় এলাকায় পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনার কিছু সময় পর কোনাবাড়ীসহ আশপাশের পুরো এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, সকালে চান্দনা এলাকায় একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে এরপরই আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ভাঙচুর এবং সড়কে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯