শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সকালে অবরোধবিরোধী শান্তি মিছিলে: পরদিন নাশকতা মামলার আসামি

সকালে অবরোধবিরোধী শান্তি মিছিলে: পরদিন নাশকতা মামলার আসামি

অনুসন্ধান ডেস্ক::: সকালে বিএনপির অবরোধবিরোধী শান্তি মিছিলে অংশ নেওয়া এক ছাত্রলীগ কর্মী পরদিন দুপুরেই এক ব্যক্তির করা নাশকতা মামলার আসামি হয়েছেন। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। স্বপন আহম্মেদ নামে এক ব্যক্তির করা গাড়ি ভাঙচুর নাশকতা মামলায় আসামি করা হয়েছে ছাত্রলীগ কর্মী আবদুল্লা আল মামুনকে (২৩)।

মামুন বরমী বাজার এলাকার গোলাম মোস্তুফার ছেলে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন উঠেছে। ছাত্রলীগ কর্মী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে একই মামলার আসামি এমন খবরে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রলীগ কর্মীরা।

সোমবার দুপুরে (০৬ অক্টোবর) শ্রীপুর মডেল থানায় বিস্ফোরক ও নাশকতার অভিযোগে এ মামলাটি রুজু করা হয়। মামলা করেন তাকওয়া পরিবহনের স্বপন আহমদ। মামলা নথিভুক্ত হওয়ার খবর পেয়ে মামুন ফেসবুকে লিখেছেন, আমি ছাত্রলীগ কর্মী হয়েও নাশকতা মামলার আসামি হলাম।

তার এ পোস্ট অল্প সময়ের মধ্যে সবার নজরে আসতেই সমালোচনার ঝড় বইতে থাকে। আবদুল্লা আল মামুন ছাত্রলীগ কর্মী এমন একটি প্রত্যয়ন করা চিঠিও (দলীয় প্যাডে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে মামলার আসামি করা হয়েছে। তবে কোনো ছাত্রলীগ কর্মী বা নির্দোষ ব্যক্তি আসামি হয়ে থাকলে চার্জশিট হওয়ার আগে অধিকতর তদন্ত করে আসামি নিশ্চিত করা হবে।

ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৫ অক্টোবর সকালে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হরতাল অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল করে। এ মিছিলে সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি সমর্থনে বিশাল শান্তি মিছিল চলে।

বিএনপির অবরোধ নাশকতা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নিয়মিত রাজপথে তিনি থাকেন। কিন্তু বেড়াইদেরচালা এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাকেও ভাঙচুর নাশকতা মামলার আসামি করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রলীগ কর্মী হয়েও নাশকতা মামলার আসামি করা হয়েছে শুধু দলীয় গ্রুপের রঙ লাগিয়ে।

বরমী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুরাদ হোসেন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দীর্ঘদিন ছাত্রলীগের ইউনিয়ন শাখার দায়িত্ব পালন করেছি। বহু মিছিল মিটিং এ আব্দুল্লাহ আল মামুন আমাদের সঙ্গে দায়িত্ব পালন করেছে। সে ছাত্রলীগের আদর্শের একজন সক্রিয় কর্মী। চলতি সময়েও বিএনপি ডাকা অবরোধ বিরোধী নানা শান্তি মিছিলে সে সক্রিয় ছিল। এ মামলার ঘটনার দিনেও মাওনাতে শান্তি মিছিলে ছিল।

বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ খন্দকার বলেন, মামুন এক সময় চাকরির জন্য আসলে একটি প্রত্যয়ন পত্র দেওয়া হয়েছিল। আমি সেখানে প্রত্যয়ন করেছিলাম চাকরি পাওয়ার সুবিধার জন্য। তবে সে ছাত্রলীগ কর্মী কি না এটা আমি নিশ্চিত না। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাহাবু্ব হাসান জানান, আবদুল্লা আল মামুন ছাত্রলীগ কর্মী না। কোনো মিটিং মিছিলে তাকে কখনো দেখা যায়নি।

শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, বাদী স্বপন আহম্মেদের অভিযোগে যাদের নাম ছিল তাদের আসামি করা হয়েছে। মামলাটি নথিভুক্ত হলেও অধিকতর তদন্ত সাপেক্ষে যে কোনো নির্দোষ ব্যক্তির নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হবে। তবে নাশকতাকারী বা অপরাধীর কোনো দলীয় বা ব্যক্তি পরিচয় হয় না। সে শুধু অপরাধী এটাই পরিচয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯