বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

অনুসন্ধান ডেস্ক:: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভ থেকে একসঙ্গে দুই বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন শ্রমিকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরেই কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী, বাইমাইল ও জরুনসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও ভাঙচুর করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এসময় আজমেরী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন দেন শ্রমিকরা। তখন যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ করছেন। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো অবরোধ করেছেন। এক পর্যায়ে তারা দুইটি বাসে আগুন দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯