বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩৩ কেন্দ্রে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম পাঠাতে চায় ইসি

৩৩ কেন্দ্রে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম পাঠাতে চায় ইসি

অনুসন্ধান ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে পার্বত্য এলাকায় হেলিকপ্টার ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। হেলিকপ্টারের চাহিদা চেয়ে এরই মধ্যেই রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছে কমিশন।

ইসি’র উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি পার্বত্য জেলার নির্বাচন অফিসার বরাবর পাঠানো হয়েছিল। পার্বত্য তিন জেলার নির্বাচন অফিসার জানায়, ভোটের মালামাল পাঠাতে পার্বত্য জেলার ৩৩ কেন্দ্রে হেলিকপ্টার প্রয়োজন।

ফলে জাতীয় নির্বাচনের জন্য তিন পার্বত্য জেলার ৩৩টি কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানোর হেলিকপ্টার চেয়েছে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসাররা। নির্বাচন কমিশন থেকে সম্ভাব্য আগামী ৬ থেকে ৯ জানুয়ারি ভোট গ্রহণের দিন রেখে প্রস্তুতি নিচ্ছে তারা। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় ৩টি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙ্গামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র।

এর আগে ইসি জানায়, সংসদ নির্বাচন উপলক্ষ্যে পার্বত্য অঞ্চলে কোন কোন ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল প্রেরণ এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেয়ার কাজে হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে। উক্ত কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় হেলিকপ্টার এবং অন্যান্য বিষয়ে তথ্য প্রয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯