শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মারধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবাদে শতাধিক দোকান ভাঙচুর

মারধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবাদে শতাধিক দোকান ভাঙচুর

অনুসন্ধান ডেস্ক: সাভারের বিরুলিয়া এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় ওই এলাকার প্রায় দুই শতাধিক দোকান ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় দোকান থেকে পেট্রোল কিনে তারা দোকানের বেঞ্চসহ কাঠের সরঞ্জামে অগ্নিসংযোগ করে। তবে এঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। নিহত ওই শিক্ষার্থীর নাম হাসিবুল ইসলাম অন্তর। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী অন্তর হত্যা মামলার প্রধান আসামি রাহাতসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, গত ২৭ অক্টোবর ড্যাফোডিল ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থী অন্তরকে আকরাইন বাজারের কিছু লোক গত ২৭ অক্টোবর তুলে নিয়ে ব্যাপক মারধর করে।

পরে তারা অন্তরকে খাগানে ফেলে দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে আশুলিয়ার রাজু হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। পরে পরিবারের তত্ত্বাবধানে ময়মনসিংহের একটি মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। এর পর থেকে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। পরে আজ সন্ধ্যায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় দুই শতাধিক দোকানে ভাঙচুর চালায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক ( শিক্ষার্থী বিভাগ) সৈয়দ মিজানুর রহমান রাজু এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯