বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্বাচন হতে হবে নিরপেক্ষ: ফয়জুল করীম

নির্বাচন হতে হবে নিরপেক্ষ: ফয়জুল করীম

অনুসন্ধান ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বিরোধী দলের নেতাকর্মীদেরও অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ফয়জুল করীম এ দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজকে জালেমের নির্যাতনের শিকার। আমরা দেশের মানুষের মধ্যে সামাজিক সাম্য তৈরি করতে চাই। আজকে দ্রব্যমূল্যের এত উর্ধ্বগতি, যার ফলে সাধারণ মানুষ সংসারের হিসাব মিলাতে পারে না।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমাদের ভ্যাট-ট্যাক্সের টাকা দিয়ে অস্ত্র বানিয়ে তা আমাদের ওপরই চালাচ্ছে এই জালেম সরকার। যে সময় দেশের মানুষ ক্ষুধার তাড়নায় নিজের বাচ্চাকে বিক্রি করে দিচ্ছে, যে সময় মানুষ অভাবে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, তখন এই জালেম সরকার তাদের ওপর নির্যাতন ও গুলি চালাচ্ছে। জনগণ এই নির্যাতনের জবাব দেবে।

ফয়জুল করীম বলেন, মুক্তিযুদ্ধের মানে কী? স্বাধীনভাবে চলা এবং মতপ্রকাশ করা। কিন্তু সরকার আমাদের সাধারণ মানুষ থেকে স্বাধীনতা কেড়ে নিয়েছে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, যখনই আন্দোলনের ঘোষণা দেওয়া হবে তখনই আমাদের রাজপথে নেমে আসতে হবে। আমরা এদেশের মজলুম জনগণের পক্ষে কাজ করি। যদি আন্দোলন করে সরকারকে নামানো না যায়, তাহলে আমাদের মুক্তি মিলবে না।

তিনি সরকারের উদ্দেশে বলেন, এইটা ২০১৪ বা ১৮ সাল নয়, এটা ২০২৪ সাল (নির্বাচনের বছর)। এই নির্বাচন নিরপেক্ষ হতে হবে ইনশাআল্লাহ। বিরোধী দলের নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। সমাবেশে দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমেদ বলেন, আজকে এখানে যে সমাবেশ হয়েছে, কাউকে ভাড়া করা আনা হয়নি। প্রত্যেকে নিজের পকেটের টাকা খরচ করে সমাবেশে এসেছেন। এটিই প্রমাণ করে মানুষ সরকারের পদত্যাগ চায়।

দলের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা খালিদ সাইফুল্লাহ বলেন, ইসলামী আন্দোলন যে কর্মসূচি দেবে, তাতে ইসলামবিরোধী কোনো কাজ থাকবে না। সরকারকে পদত্যাগের জন্য আমাদের আমির আলটিমেটাম ঘোষণা করবেন। যদি কাজ না হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দেবো ইনশাআল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯