বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

অনুসন্ধান ডেস্ক: টানা তিন দিনের অবরোধ শেষে আগামী রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ পালন করা হবে। তিনি আন্দোলন কর্মসূচি পালনে নেতা-কর্মীদের প্রাণহানি ও গ্রেপ্তার-নির্যাতনের শিকার হওয়ার তথ্য তুলে ধরে জানান, সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারা দেশে জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান হবে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। ওই সমাবেশ ঘিরে নয়াপল্টন-কাকরাইল-বিজয়নগর এলাকায় ব্যাপক সহিংসতা হয়।

সমাবেশে হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে বিএনপি ২৯ অক্টোবর হরতাল পালন করে। এরপর ৩১ অক্টোবর থেকে টানা ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দলটি। তাদের পাশাপাশি জামায়াতসহ যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও এ কর্মসূচি ঘোষণা বা এতে সমর্থন দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯