বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জীবিত ভোটারকে মৃত দেখিয়ে বাদ দিলে শাস্তি

জীবিত ভোটারকে মৃত দেখিয়ে বাদ দিলে শাস্তি

অনুসন্ধান ডেস্ক:: গাফিলতির কারণে জীবিত কোনো ভোটারকে মৃত হিসেবে তালিকা থেকে বাদ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে সব জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী জানিয়েছেন, মাঠ পর্যায়ে নির্দেশনাটি সম্প্রতি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জীবিত থাকা সত্ত্বেও মৃত হিসেবে ভোটার তালিকা হতে কিছু ভোটারের নাম কর্তনের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। তালিকায় বর্ণিত ভোটারদের নাম কর্তনের ক্ষেত্রে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ ও ওই কাজের সঙ্গে সম্পৃক্ত কারো গাফিলতি ছিল কিনা, তা তদন্তপূর্বক চিহ্নিতকরণ এবং দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন। এই অবস্থায় জীবিত থাকা ভোটারদের নাম ভোটার তালিকা হতে কর্তনের ক্ষেত্রে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কিত প্রতিবেদন ইসি জানাতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

এ বিষয়ে ইসির সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হোসেন বলেন, এখন জীবিত ভোটারের স্ট্যাটাস মৃত হয়ে যাওয়ার সুযোগ কম। এছাড়া আমরা জেলা পর্যায়ে এ সংক্রান্ত ডিভাইস দিয়েছি, যেন স্ট্যাটাস ভুলে পরিবর্তন হয়ে গেলে তা সমাধান করা যায়। সংশ্লিষ্ট ব্যক্তি আঙ্গুলের ছাপ দিলে তিনি যে জীবিত ভোটার, তা মিনিটেই প্রমাণিত হয়। তিনি বলেন, অনেক সময় ভুলে স্ট্যাটাস পরিবর্তন হয়ে যায়। এটা যেন না হয়, সেজন্য নির্দেশনা রয়েছে। তবে এখন আর এমন ঘটনা তেমন ঘটছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯