বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে ডাকল নির্বাচন কমিশন

আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে ডাকল নির্বাচন কমিশন

অনুসন্ধান ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর তাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩১ অক্টাবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিনে দুই ভাগে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। সরকারি এবং বিরোধী সব দলই মাঠে নিজেদের অবস্থানে অনড়। শর্ত দিয়ে সংলাপে বসতে চেয়েছিল বিএনপি। আগেরবার ইসির ডাকে সংলাপে সাড়া দেয়নি বিএনপি। এবারও দলটিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে ‘

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯