শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিআরটিসির দোতলা বাসে আগুন

বিআরটিসির দোতলা বাসে আগুন

অনুসন্ধান ডেস্ক: গাজীপুর মহানগরের টঙ্গীতে বিআরটিসি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী বিআরটিসির দোতালা বাসে অগ্নিসংযোগ দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাস (ঢাকা মেট্রো ব-১৫- ৫৩৯৮) এ আগুন দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ পুড়ে গেছে। বাসটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। কয়েকজন যাত্রী ভেতরে থাকলেও আগুন লাগতে দেখে দ্রুত নেমে পড়েন বিধায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। টঙ্গীর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের দোতলায় তিন-চারজন যাত্রী ছিলেন বলে বাসটি চালক জানিয়েছেন। তাদের মধ্য থেকে হয়তো কেউ আগুন দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি, এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯