শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শাপলা চত্বর পুলিশের দখলে, জামায়াত সমর্থক আটক

শাপলা চত্বর পুলিশের দখলে, জামায়াত সমর্থক আটক

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। অনুমতি ছাড়াই এখানে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াত। তবে তাদের অনুমতির আবেদন নাকচ করে পুলিশ শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই এলাকাটি দখলে নিয়েছে। সমাবেশস্থলে জড়ো হওয়ার চেষ্টায় বেলা ১০টার সময় সন্দেহভাজন এক জামায়াত সমর্থককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তার নাম এস এম মিজানুর রহমান। কেন তিনি এখানে এসেছিলেন, এমন প্রশ্নের জবাবে মিজানুর বলেন, ‘আমি নেতা নই। তবে পরিস্থিতি দেখতে এসেছি। আমি জামায়াতের সমর্থক। ’ শাপলা চত্বর এলাকা ঘুরে দেখা গেছে, এখানে কয়েক স্তরে ব্যারিকেড দিয়েছে পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, সমাবেশ নিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘কোনো মানুষকে ভয় না করে শুধু আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সব জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ’

জামায়াতের সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেন, ‘জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল। মিটিং-মিছিল করা যে কোনো বৈধ রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারও নেই। ’

পুলিশ অনুমতি না দিলেও দুপুর ২টায় জামায়াতের পূর্বঘোষিত সমাবেশ হওয়ার কথা রয়েছে৷ সমাবেশকে কেন্দ্র করে এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি, আর্মড পুলিশ, আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে৷ এলাকায় এই মুহূর্তে সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯