শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রোববার সারা দেশে শান্তি সমাবেশের ডাক আওয়ামী লীগের

রোববার সারা দেশে শান্তি সমাবেশের ডাক আওয়ামী লীগের

অনুসন্ধান ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসমাবেশ, এখন পতন যাত্রা। মরণ যাত্রায় পরিণত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সারাদেশে শান্তি সমাবেশ হবে। শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা পুলিশের গায়ে হাত তুলছে। একজন পুলিশ সদস্য মৃত্যু বরন করেছে। আর তাদের ছাড়া দেওয়া হবে না। মির্জা ফখরুল ঘোষণা দিয়েছে শান্তি সমাবেশ করবে। বিএনপি কত নোংরা দল সন্ত্রাসী দল, পুরানো চেহারা তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের বিচার হবে। এই সব সন্ত্রাসীদের কোনো ছাড় নয়। বিএনপির নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই হরতাল কেউ মানবে না। বিভাগ, মহানগর থানা, উপজেলা সারাদেশে শান্তি সমাবেশ হবে। নির্বাচনে শান্তি চাই। নির্বাচনের পরেও শান্তি চাই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলা হবে প্রস্তুত হয়ে যান। এদের শিক্ষা দিতে হবে। এদের স্বভাব আজকে হায়নার মত পরিস্কার। এদের বারাবারির জবাব দেবো। আন্দোলন গড়ে তুলবো। নেতারা পালায়। পিছে পিছে কর্মীরা পালিয়েছে। জামায়াত ও পালিয়ে গেছে। আমরা থাকবো। একদিনে কত অপকর্ম। তাদের এই অপরাধের বিচার হবে। তিনি বলেন, নেত্রী বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর দুপুরে না খেয়ে হেলিকপ্টারে উঠেছেন। তিনি টেনশনে আছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, অ্যাডভোকে কারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহাবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিএমএ মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, আহমদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিনাল কান্তি দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপর প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান চোধুরী লিটন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদ রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা এক ছাত্রলীগকে ছেড়ে দিলেই কোনো সন্ত্রাস থাকবে না। আর যুবলীগের কথা বলবো না। যুবলীগ মৌমাছি। পানির নিচে গেলেও সন্ত্রাস ধরে নিয়ে আসবে। আরো আছে, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অনেক কিছু আছে। পালাবার পথ পাবে না।

জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা দিয়েছিলেন সন্ত্রাস করবেন না। কিন্তু কি করলেন , ৪১ জন পুলিশ সদস্যকে আহত করলেন। পুলিশ হাসপাতালে হামলা চালালেন। আমরা প্রস্তুত রয়েছি। বিএনপি জামায়াতকে আমরা প্রতিহত করবো। শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছেন। তখন তারা সন্ত্রাসী হামলা করেছে। খায়রুজ্জামান চোধুরী লিটন বলেন, বিএনপি জামায়াতকে জবাব দেওয়ার জন্য বাংলার জনগণ প্রস্তুত। শেখ হাসিনার সরকারের পতন তো দূরের কথা কিছু করতে পারবে না।

আব্দুর রহমান বলেন, ডিম পাড়ে হাঁসে খায় বাগডাসে। যত সন্ত্রাস করা হোক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। হাছান মাহমুদ বলেন, বিএনপি জামায়াত এখন পালিয়ে গেছে। নয়া পল্টনে এখন কাক আছে। যারা পুলিশের উপর হামলা করে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। তাদের কোনো ছাড় নয়। আইনের আওতায় আনতে হবে।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামায়াত মহাসমাবেশের নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা করেছে। প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। এর লক্ষ্য একটাই নির্বাচনকে সামনে রেখে তারা সন্ত্রাস করছে। আমাদের তাদের প্রতিহত করতে হবে। তারা নির্বাচনকে বানচালের চেষ্টা করবো। রোববার হরতালের নামে কোনো সন্ত্রাস করলে আমরা প্রতিহত করবো।

শেখ ফজলে নূর তাপস বলেন, বিএনপি জামায়াত আমাদের আঘাত হেনেছে। রোববার হরতাল ডেকেছে। প্রত্যেক ওয়ার্ডে আমরা থাকবো। কোনো হরতাল করতে দেওয়া হবে না। মির্জা আজম বলেন, গত ১৫ বছরের মধ্যে আজকের কর্মসূচি সব চেয়ে গুরুত্বপূর্ণ। আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের সুধী সমাবেশ আপনারা সফল করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯