বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীতে বিএনপির সমাবেশে সভাপতি পদপ্রত্যাশী যুবলীগ নেতা

রাজধানীতে বিএনপির সমাবেশে সভাপতি পদপ্রত্যাশী যুবলীগ নেতা

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর নয়াপল্টনে আজ (শনিবার) সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নেতা–কর্মীরা গতকাল রাত থেকেই জমায়েত হয়েছেন। তবে সেই সমাবেশের জমায়েতে দেখা গেছে এক যুবলীগ নেতাকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের মধ্যে তুমুল সমালোচনা তৈরি হয়েছে।

তবে ওই যুবলীগ নেতার দাবি, নয়াপল্টনে একটি হাসপাতালে তার নানি চিকিৎসাধীন, তাই তিনি সেখানে গিয়েছিলেন। যুবলীগ নেতা হলেন—পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রত্যাশী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল। ভিডিওতে দেখা যায়, সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা রাত থেকেই অবস্থান করছেন। আর সেখানে বিএনপি নেতাদের স্লোগান সংবলিত কর্মসূচি ভিডিও করতে দেখা যায় যুবলীগ নেতা মশিউর রহমান শিমুলকে।

এ বিষয়ে মশিউর রহমান শিমুল বলেন, ‘নয়াপল্টনে ইসলামিয়া হাসপাতালে আমার নানি অসুস্থ, আমি তাঁকে দেখতে গেছিলাম। আসার সময়ে সড়কে দেখি, বিএনপি নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বাজে স্লোগান দিচ্ছে। সেটি ভিডিও করেছি। তবে আমি সমাবেশে যোগ দেইনি।’

এ দিকে মশিউর রহমান শিমুলের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন খোদ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ নেতা। তাঁর বাবা মো. নাসির হাওলাদার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন বলেও অভিযোগ উঠছে।

রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি আমিও দেখেছি, এটি খুবই দুঃখজনক। এক সময় তার বাবাও যুবদল করত এবং তাঁর পরিবারও বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তবে সে যুবলীগ করে, কখনোই সেখানে যেতে পারে না। বিষয়টি আমাদের দলীয় সভায় আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যেহেতু বর্তমানে রাঙ্গাবালীতে কোনো কমিটি নেই। সে (শিমুল) যদি বিএনপি মহাসমাবেশে গিয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে, পদ দেওয়ার ক্ষেত্রে তার বিষয়টি উত্থাপন করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯