শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নয়াপল্টন দখলে নিয়েছে পুলিশ

নয়াপল্টন দখলে নিয়েছে পুলিশ

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ খালি করে ফেলা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অংশ দখলে নেয়।

বাংলানিউজের প্রতিবেদকরা জানিয়েছেন, দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এলে পুলিশ প্রথমে পিছু হটে। বিকেলের দিকে বিজয়নগর ও আরামবাগের দিক থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়তে ছুড়তে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকে।

এর কিছুক্ষণ পর নয়াপল্টন দখলে নিয়ে নেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দেখা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, কাকরাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কত প্লাটুন মোতায়েন করা হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির সমাবেশস্থলের মাইক থেকে নেতাকর্মীদের নিরাপদে সতর্ক অবস্থানে থাকতে আহ্বান জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯