বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ট্রাকে মঞ্চ তৈরি করছে জামায়াত: সড়কে নেতাকর্মীরা

ট্রাকে মঞ্চ তৈরি করছে জামায়াত: সড়কে নেতাকর্মীরা

অনুসন্ধান ডেস্ক:: আরামবাগে সড়কের ওপর মিনিট্রাকে সমাবেশের অস্থায়ী মঞ্চ তৈরি করছে জামায়াতে ইসলামী। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে চারটি মিনিট্রাকে মঞ্চ তৈরির কাজ শুরু করে দলটি। এর আগে সকাল ১০টার পর শুরু হয় মাইক লাগানোর কাজ।

মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াত। তবে সেখানে মহাসমাবেশ করার লিখিত অনুমতি মেলেনি। এরপর শনিবার সকাল থেকে মতিঝিল এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। সকাল ৯টার দিকে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হন শাপলা চত্বরের দক্ষিণ পাশে। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর মূল সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী ব্যারিকেডের একপাশে অবস্থান নেয়। সেখান থেকে তারা যেতে চান শাপলা চত্বরে। বেলা ১১টা পর্যন্ত পুলিশ তাদের আটকে রাখে একপাশে।

এমন পরিস্থিতিতে জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল আরামবাগ আল হেলাল পুলিশ বক্সে আলোচনার জন্য প্রবেশ করেন। সেখানে ডিএমপির জয়েন্ট কমিশনার লিটন কুমার সাহার সঙ্গে বৈঠকে বসেন তারা।

কিছুক্ষণ পরে মোবারক হোসেন বের হয়ে জানান, পুলিশ আমাদের জায়গা পরিবর্তন করতে বলেছে। একই সঙ্গে বিশৃঙ্খলা এড়াতে বলেছে। আমরা কোনো বিশৃঙ্খলা করছি না। আমরা সমাবেশ করবো, এটি তাদের জানিয়েছি। আমরা সমাবেশ করবো এবং সমাবেশ হবে। পুলিশ আমাদের জানাবে বলেছে।

তিনি বের হয়ে আসার পরই আরামবাগে জামায়াতের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। এর আগে পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি মিলেছে বলে দাবি করেন জামায়াতের নেতাকর্মীরা। এমন দাবি করে তারা রাস্তার মাঝের বৈদ্যুতিক খুঁটিতে মাইক লাগানোর কাজ শুরু করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯