বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএনপির নেতাকর্মীদের চাপে ভরে গেছে হাজতখানা!

বিএনপির নেতাকর্মীদের চাপে ভরে গেছে হাজতখানা!

অনুসন্ধান ডেস্ক:: বিএনপির মহাসমাবেশ সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে গোপনে প্রস্তুতিসভা থেকে গাজীপুর মহানগর তৃণমূল পর্যায়ের ৫৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। থানার হাজতখানায় স্থান সংকুলান না হওয়ায় টঙ্গী পশ্চিম থানা ও গাছা থানায় নেতাকর্মীদের স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে টঙ্গীর দত্তপাড়া এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের বাসায় মহাসমাবেশ কেন্দ্র করে গোপন বৈঠক থেকে বিএনপি নেতাকে আটক করা হয়। পরে রাতেই ৫৭ জনকে গ্রেফতার দেখায় পুলিশ।

থানায় আটকের পর আসাদুজ্জামান আসাদ নামে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসাদুজ্জামান আসাদ গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাবেক সভাপতি। তবে গ্রেফতার হওয়া বাকি নেতাকর্মীদের নাম প্রকাশ করা হয়নি।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে। টঙ্গী পূর্ব থানায় স্থান-সংকুলন না হওয়ায় পার্শ্ববর্তী দুটি থানায় নেতাকর্মীদের রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯