শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পিরোজপুর-২ আসনে আ.লীগের প্রার্থী চান মহারাজ

পিরোজপুর-২ আসনে আ.লীগের প্রার্থী চান মহারাজ

অনুসন্ধান ডেস্ক:: জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, আওয়ামী লীগ নিধনকারীকে পিরোজপুর-২ আসনের মানুষ এমপি হিসেবে দেখতে চায় না। তারা চায় আওয়ামী লীগের প্রার্থী, নৌকার প্রার্থী। তিনি এ আসনে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী দেওয়ার দাবি জানান। বৃহস্পতিবার বিকালে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহারাজ বলেন, টানা তিনবার আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বে এ দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভাণ্ডারিয়া পৌরসভার চেয়ারম্যান ফাইজুর রশিদ খসরু জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আ. হক, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক আবুবকর ছিদ্দিক মন্টু, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯