বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: দুই নারীসহ ৩ জনের মৃত্যু

খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: দুই নারীসহ ৩ জনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন হাসনা হেনা (৩০), আকলিমা রহমান (৩৩) ও ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম (৬২)। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভবনের ১৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রফিকুল ইসলামকে ভবন থেকে উদ্ধার করে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আর আকলিমাকে ঢাকা মেডিক্যালে আনা হয় রাত সোয়া ১টার দিকে। তাদের দুজনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আকতার জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খাজা টাওয়ারে আগুন লাগার খবর পান। প্রথমে দুটি ইউনিট এবং পর্যায়ক্রমে আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, বুধবার বিকেলে মহাখালীর আমতলী এলাকার ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। উদ্ধারকাজে যোগ দেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯