বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডিসি-এসপিদের কাছে সুষ্ঠু ভোট উপহার চায় ইসি

ডিসি-এসপিদের কাছে সুষ্ঠু ভোট উপহার চায় ইসি

অনুসন্ধাান ডেস্ক:: জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কাছে সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার চাইলেন নির্বাচন কমিশনাররা। শনিবার (১৪ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তারা এমন কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, এবারই প্রথম প্রশিক্ষণ হচ্ছে। আগে শুধু বিভাগীয় পর্যায়ে ব্রিফিং দেওয়া হতো। অনেকেই হয়তো রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনের সুযোগ পাননি, তাই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রত্যেককেই স্ব স্ব ক্ষেত্রে দক্ষ। একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, এজন্য আপনারা সহযোগিতা করবেন। কেননা আমরা শুধু আমাদের দেখছি না, বহির্বিশ্বও দেখছে।

তিনি আরও বলেন, প্রত্যেকেরই শপথ নিয়ে নামতে হবে, যে আমি আমার দায়িত্বটা সুষ্ঠু সুন্দরভাবে পালন করব। সেক্ষেত্রে হয়তো বাধা আসতে পারে, তা অতিক্রম করার জন্য ডিসি, এসপিদের স্ব স্ব উদ্যোগে সমাধান করতে হবে। নভেম্বরের কোনো একসময় তফসিল হবে। আশা করি আপনারা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবেন।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, আপনারাই আমাদের প্রতিনিধিত্ব করবেন। আমি বিশ্বাস করি, আপনাদের পটেনশিয়ালিটি আনলিমিটেড। আমাদের অধীনে হাজারের বেশি নির্বাচনে আপনারা নিরপেক্ষভাবে যে সাপোর্ট দিয়ে গেছেন, সংসদ নির্বাচনেও তা আপনারা অব্যাহত রাখবেন।

তিনি বলেন, অতীতের আলোচনা-সমালোচনা নিয়ে আমি ভাবি না। কারণ অতীত পরিবর্তন করতে পারব না। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা এমন উদাহরণ সৃষ্টি করব, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অনুকরণীয় হয়ে থাকবে।

কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, ইটিআই মহাপরিচালকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ৩২ জেলার ডিসি-এসপি, চার বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদিনের আবাসিক এই প্রশিক্ষণ কর্মসূচিতে ১১৭ জন মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইসি কর্মকর্তা অংশ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯