বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ধর্ম নিয়ে কোন রাজনীতি হবে না: তোফায়েল

ধর্ম নিয়ে কোন রাজনীতি হবে না: তোফায়েল

অনুসন্ধান ডেস্ক:: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ভোলা- ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ধর্ম নিয়ে কোন রাজনীতি-ব্যবসা হবে না। বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ। সোমবার (৯ অক্টোবর) রাতে ভোলা সদরে গাজীপুর রোডের বাসভবনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলা সদরের পূজামণ্ডপ গুলোতে তার পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাঙালি জাতি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক একটি দেশ। এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে চলেছেন। সেই বাংলাদেশ আজ প্রতিষ্ঠিত হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাস করি। আমরা মনে করি আমরা যার যার ধর্ম সে সে সঠিকভাবে পালন করব। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন বানচাল করার যত অপচেষ্টাই করুক সেটা পারবে না।

কারণ নির্বাচন বানচাল করার মত কোন শক্তি বিএনপির নেই। এরা শুধু রেডিও, টিভিতে বক্তৃতাই দিতে পারবে। এছাড়া বহির্বিশ্বের কোনো চাপও বাংলাদেশের নেই কারণ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ২০১৮’র মতই বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগই নির্বাচিত হবে।

অনুষ্ঠানের শুরুতে ধ্রুব হাওলাদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দুলাল চন্দ্র ঘোষ ও ওই সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক অসীম সাহা। ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুসসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯