বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরন্টোর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নূরুল হুদা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বাংলা একাডেমির মহাপরিচালক জানান, গতকালই শুনেছি কবি আসাদ চৌধুরী কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন, আজ একটু আগেই খবর পেলাম আসাদ চৌধুরী আর নেই।
বাংলাদেশের অন্যতম একজন কবি ও সাহিত্যিক ছিলেন আসাদ চৌধুরী। তিনি ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি কবিতা, শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী রচনাসহ বেশকিছু অনুবাদও সম্পাদনা করেছেন তিনি করেছেন।
১৯৮৩ সালে তার রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদকসহ তিনি ভূষিত হয়েছেন নানা দেশী-বিদেশী পুরস্কারে।