বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চীনের সঙ্গে দূরত্ব নেই, তাদের বাইপাস করতে পারবো না

চীনের সঙ্গে দূরত্ব নেই, তাদের বাইপাস করতে পারবো না

অনুসন্ধান ডেস্ক: ‘ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকা আমাদের জন্য ভালো’ মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সম্পর্ক ভালো বলে আমরা ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকবো, এরকম উদ্ভট ও আজব চিন্তা আমাদের মাথায় আসেনি। আর চীনের সঙ্গে আমাদেরতো দূরত্ব নেই। আমাদের অবকাঠামো ক্ষেত্রে চীনের একটি ভূমিকা আছে। সেটিকে তো আমরা বাইপাস করতে পারবো না। তাদের সাহায্য আমরা নিচ্ছি।

বৃহস্পতিবার ( ৫ আক্টোবর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দিল্লি আমাদের পরীক্ষিত বন্ধু। একাত্তর থেকে এ সম্পর্ক আমাদের আছে। স্ট্র্যাটেজিক পলিসিতে দিল্লিরও আমাদের দরকার, আমাদেরও দিল্লিকে দরকার। মাঝখানে ২১ বছর সম্পর্কের অবনতি আমাদের কারো জন্য ভালো হয়নি। বিশেষ করে ভারত অনেক বড় দেশ। তাদের ক্ষতি এতটা হয়নি যতটা ক্ষতি আমাদের হয়েছে।

আমাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক থাকলে আমাদেরও অনেক কিছু ভালো হতো। যেমন ধরুন, এখন বহুগুণ বেড়ে গেছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য। তবে ভারতে সঙ্গে সম্পর্ক ভালো বলে আমরা অন্যদের বৈরী করবো তাও না। বৈরী করলে যেমন আজকে আমরা পরমাণু ক্লাবের সদস্য হওয়ার গৌরব অর্জন করছি।

এখানে তো রাশিয়ার সহযোগিতায়। তারপরে ২৩ অক্টোবর আমাদের মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন হতে যাচ্ছে। এটিও জাপানের সহযোগিতায় এবং তাদের এখানে আর্থিক সহযোগিতাও আছে। আর চট্টগ্রামে আমাদের আরেকটি মেগা প্রজেক্ট নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল, এখানেও চীনের সহযোগিতা এবং সাহায্য আছে। কাজেই আমাদের নীতিই হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয়।

কাদের বলেন, ফখরুল সাহেবরা যে অর্থে বলেন সেই অর্থে আমরা চিন্তা করি না। আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও ভালো হওয়ার অর্থ এই নয় যে তারা আমাদের নির্বাচনে এসে হস্তক্ষেপ করবে। আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, এমন উদ্ভট চিন্তা আমরা করিনি। আমাদের ক্ষমতায় বসাতে পারে আমাদের দেশের জনগণ, কোনো দেশ বা অন্য কোনো বন্ধু নয়। বিদেশে বন্ধু আছে, প্রভু নেই।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেবরা আগ বাড়িয়ে অনেক কথা বলেন। সেটির সঙ্গে আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য তার কোনো মিল নেই। আপনারাই বলুন, বাংলাদেশের সত্যের জন্য যেটি বলতে হয় ভারত কখন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে? কোনো নির্বাচনে? তাহলে এখানে আমরা ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকবো, এরকম উদ্ভট চিন্তা, আজব চিন্তা আমাদের মাথায় আসেনি। আমরা বুঝি সম্পর্ক ভালো হলে অনেক দিক থেকেই ভালো।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে ‘তলে তলে’ শব্দটা অনেকে নেতিবাচক ভাবে নিচ্ছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘তলে তলে অনেক কিছু হচ্ছে’ এই কথাটি ভুল বলেননি। তলে তলে যে বলি সেটা পাবলিক খায়। সেজন্যই তো বলি খেলা হবে।

কাদের বলেন, জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যার যে সেলফি, তখনও তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনও কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বোঝাতে চেয়েছি।

তিনি বলেন, আমাদের দেশে গুজব এবং অপপ্রচারের জন্য বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে, আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে, আমাদের সম্পর্ক খারাপ এ ধরনের একটি গুজব এবং অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে। সম্পর্ক খারাপ এ বিষয়টি আমাদের দেশে সার্বিক অবস্থা বা রাজনীতিতে এ মুহূর্তে কাম্য নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকের বিষয়ে এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে আমি যে কথা বলেছি, আমি তো ভুল বলিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯