বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সংকেত অমান্য করে পুলিশ সদস্যকে চাপা দেয় পিকআপচালক

সংকেত অমান্য করে পুলিশ সদস্যকে চাপা দেয় পিকআপচালক

অনুসন্ধান ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় জামাল উদ্দিন (৫৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপি কারখানার সামনে এ ঘটনা ঘটে। জামাল উদ্দিন টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা পুলিশের (টিএসআই) সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার সামনে জেলা পুলিশের তিন সদস্য ডিউটি অবস্থায় একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দেন। কিন্তু পিকআপ ভ্যানটি আরও দ্রুত পালিয়ে যাবার চেষ্টাকালে ওই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা জামালকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপভ্যান ও চালক আটক করা হয়েছে। গাজীপুর জেলার পল্লীবিদ্যুৎ ট্রাফিক অফিসের (টিএসআই প্রশাসন) নাসির উদ্দিন ভূঁইয়া জানান, ওই ঘটনায় গাড়িটির চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯