শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশে আসবেন রোনালদিনহো

বাংলাদেশে আসবেন রোনালদিনহো

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কিছুদিন আগেই বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এবার বাংলাদেশে আসতে পারেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।
মার্টিনেসের মতোই রোনালদিনহোকে বাংলাদেশে আনতে চাচ্ছেন ভারতীয় ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে খেলা এই ফুটবলারকে আসন্ন দুর্গা পূজার আগে কলকাতা ও ঢাকা সফরে আনতে যাচ্ছেন তিনি।

কিংবদন্তি ব্রাজিলিয়ান মিডফিল্ডারের আসার দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী ১৫ অক্টোবর রোনালদিনহো বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন বলে জানা গেছে। রোনালদিনহোর সংক্ষিপ্ত বাংলাদেশ সফরের সম্ভাব্য কার্যক্রম নিয়েও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। মূলত এ কারণেই রোনালদিনহোর বাংলাদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে এর আগে দুই প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলে ও দিয়েগো ম্যারাডোনা কলকাতা সফরে এসেছিল। গত জুলাইয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেসকেও ঢাকায় আনার নেপথ্য কারিগর ছিলেন এই বাঙালি ক্রীড়া উদ্যোক্তা।

রোনালদিনহোর বাংলাদেশ সফরের বিষয়টি শতদ্রু দত্ত নিজেও নিশ্চিত করেছেন। তবে চূড়ান্ত দিনক্ষণ জানাননি তিনি। ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ব্রাজিলের ক্লাব গ্রামিওর হয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর পিএসজিতে খেলেন তিনি। সেখান থেকে বার্সেলোনায় যোগ দেন।

কাতালান ক্লাবটির হয়ে খেলেই বিশ্বসেরা ফুটবলারে পরিণত হন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ফিফা বর্ষসেরার খেতাব। একবার জেতেন ব্যালন ডি’অরও। ক্লাবপর্যায়ে অসংখ্য শিরোপাজয়ী এই মহাতারকা বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপের শিরোপা। ২০১৮ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।

এর আগে প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হয়ে বাংলাদেশে এসেছিলেন সাবেক সেলেসাও তারকা কাফু। এছাড়া বাংলাদেশ সফরে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা গোলরক্ষক জুলিও সিজারও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯