বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশ-জনপ্রতিনিধি যেই হোক, ভুল করলে শাস্তি পেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ-জনপ্রতিনিধি যেই হোক, ভুল করলে শাস্তি পেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভুলভ্রান্তি হতেই পারে। কেউ ভুলভ্রান্তি করলে তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। জনপ্রতিনিধি বা পুলিশ যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আসতে হবে। সেখানে আমাদের কোনো ছাড় নেই। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর চাষাড়ায় বিকেএমইএর নবনির্মিত ৭তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নারায়ণগঞ্জে শিল্প স্থাপনে উদ্যোগ নিতে বলেছিলেন। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার পরামর্শে আইসিটি সেক্টর উন্নতি করছে। ওষুধ সেক্টরেও দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ।

দেশে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা বাংলাদেশের অর্থনীতি আপনারা সবাই মিলে এগিয়ে নিয়ে গেছেন। আপনারা সবাই মিলে ভালো কাজ করছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শিল্প পুলিশ গঠন করেছেন উল্লেখ করে তিনি বলেন, শিল্প পুলিশ মালিক ও শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দিয়েছে।

আগে অসন্তোষ হলে শ্রমিকরা কারখানা ভাঙচুর করে নিজের পায়ে কুড়াল মারতেন। শিল্প পুলিশ এখন সে ধরনের কোনো ঘটনা ঘটতে দেয় না।বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯