বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুর্গাপূজায় বাংলাদেশ থেকে বড় সাইজের ৫ হাজার টন ইলিশ চায় ভারত

দুর্গাপূজায় বাংলাদেশ থেকে বড় সাইজের ৫ হাজার টন ইলিশ চায় ভারত

অনুসন্ধান ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে ভারত। এবারও বিপুল পরিমাণ ইলিশ আমদানি করতে চায় দেশটি। আজ সোমবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পাঁচ হাজার টন ইলিশ আমদানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

তবে কেন্দ্রীয় একটি সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, ভারতের প্রত্যাশার সমান না হলেও গত বছরের তুলনায় এবার আরও বেশি পরিমাণ ইলিশ রপ্তানি করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার।

গত বছর (২০২২ সাল) ২ হাজার ৯০০ টন ইলিশ পাঠানোর অনুমতি পেলেও মাত্র ১ হাজার ৩০০ টন পাঠাতে পেরেছিলেন বাংলাদেশি রপ্তানিকারকেরা। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হবে, তারা সে অনুযায়ী কাজ করছে কি না তা কঠোর নজরদারিতে রাখবে সরকার।

বাংলাদেশ থেকে পাঁচ হাজার টন ইলিশ আমদানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মূলত কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে চাহিদার কথা জানিয়ে চিঠিও পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত বছর পূজা উপলক্ষে ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল। এ বছর তারা পাঁচ হাজার টন ইলিশ আমদানি করতে চায় বাংলাদেশ থেকে।

চিঠিতে আরও বলা হয়, ঢাকার ইলিশ শুধু রপ্তানিযোগ্য সুস্বাদু মাছই নয়, কলকাতার মানুষ এটাকে ঢাকার পাঠানো বহু মূল্যবান উপহার হিসেবে বিবেচনা করে। এ ছাড়া চিঠিতে উন্নত গুণাগুণ সমৃদ্ধ বড় সাইজের ইলিশও চেয়েছে সংগঠনটি।

বিপরীতে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে। তবে কী পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, ২০১২ সাল থেকে দুর্গাপূজার উপলক্ষে প্রতিবছরই কলকাতায় ইলিশ পাঠিয়ে আসছে ঢাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯