বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রকাশ্যে হাতের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৭

প্রকাশ্যে হাতের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৭

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে যুবকের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল করার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব বলছে, গতকাল শুক্রবার ঢাকা এবং বাগেরহাট থেকে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানানো হয়েছে। তারা হলেন- রাফাত, তুষার ও আহমেদ।বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামের এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা।

এ সময় কবজি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির নিয়ে সিসিটিভির একটি ভিডিও পাঠিয়েছে র‍্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯