বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জামায়াতে ইসলামীর মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির কমপক্ষে ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে জামাতের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে বের হলে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ওয়ারী বিভাগের উপ কমিশনার মো. জিয়াউল আহসান তালুকদার জানান, জামায়াতের ৪০ থেকে ৪৫ জন নেতাকর্মী আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।