শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণ

সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণ

অনুসন্ধান ডেস্ক:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী দ্বীপিতা চাকমা অপহরণের শিকার হয়েছেন। অপহৃত দ্বীপিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত এবং বিশ্ববিদ্যালয়ের রোকয়া হলের ছাত্রী।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়া নামক এলাকা থেকে দ্বীপিতা অপহরণের শিকার হন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।জানা যায়, দ্বীপিতা কয়েক জন বাঙালি বন্ধুকে নিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন।

এ সময় অতর্কিত তাদের গাড়ি আটকিয়ে দ্বীপিতাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান একদল দুর্বৃত্ত। দ্বীপিতা খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুর গোলাবারি শীতেজ বিকাশ চাকমার মেয়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর মো. আবু তৌহিদ। তিনি বলেন, একদল পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। এর পরপরই অপহৃতাকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলের চার দিকে অভিযান তৎপরতা শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯