শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উড়ালসড়কে সাধারণ যাত্রীদের জন্য বিআরটিসির ৭৯ বাস

উড়ালসড়কে সাধারণ যাত্রীদের জন্য বিআরটিসির ৭৯ বাস

অনুসন্ধান ডেস্ক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসড়ক) দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৭৯টি বাস পরিচালনা করবে। সাধারণ যাত্রীদের সুবিধার্থে আগামীকাল সোমবার (৩ সেপ্টেম্বর) থেকে বাসগুলো চলাচল করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

রোববার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান বিআরটিসি চেয়ারম্যান। তাজুল ইসলাম বলেন, যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তাজুল ইসলাম।

শনিবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসড়ক) উদ্বোধন করেন। এরপর শুধু তার গাড়িবহর এ উড়ালসড়ক দিয়ে চলাচল করে। গণ পরিবহন ও অন্যান্য ভারী যানবাহনের জন্য রোববার ভোড় ৬টা থেকে উন্মুক্ত করে দেওয়া হয় সড়কটি।

প্রথমদিন এখন পর্যন্ত ১১ হাজার যানবাহন এ পথ দিয়ে চলাচল করেছে। তবে গণ পরিবহন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়েনি। কারণ হিসেবে চালকরা বলছেন, যাত্রী সংকট ও বনানী-মহাখালীর নামার স্থান ঠিক না থাকায় উড়ালসড়কে উঠছেন না তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯